উন্নত জাতি গঠনে সহায়ক অনুষ্ঠান করবে বেতার: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১৯আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৩১

বিশ্ব বেতার দিবস উদ্বোধন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বেতার অনুষ্ঠানমালা উন্নত জাতি গঠনের সহায়ক হিসেবে প্রণীত হবে। দেশ, মানুষ ও সমাজের উন্নয়নের জন্য এবং নতুন প্রজন্ম ও সব মানুষকে দেশের কাজে ব্রতী হতে উদ্বুদ্ধ করার উপযোগী অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ বেতার।’

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ব বেতার দিবস উপলক্ষে ঢাকার আগারগাঁওয়ে জাতীয় বেতার ভবনে বাংলাদেশ বেতার আয়োজিত র‌্যালি ও অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি একথা বলেন। তথ্য সচিব আবদুল মালেক ও বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল, স্বাধীন বাংলা বেতারের শিল্পী আশফাকুর রহমান, মনোরঞ্জন ঘোষাল, রেজাউল করিম সিদ্দিকী. আজাদ রহমানসহ তথ্য মন্ত্রণালয় ও বেতারের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষকে উজ্জীবিত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার জন্য বাংলাদেশ বেতারের প্রতি শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন বাংলাদেশ বেতার বেঁচে থাকবে। পাহাড়ের চূড়া থেকে সাগরের মাঝখান পর্যন্ত যে সম্প্রচার মানুষের কাছে পৌঁছায়, তার নাম বেতার।’

হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিস্ময়কর উন্নয়ন ও শান্তির পথে এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী সংলাপে বিশ্বাসী বলেই বিএনপিকে বারবার সংলাপের আমন্ত্রণ জানিয়েছেন এবং বিএনপি তা প্রত্যাখ্যান করেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন কারও কারও সহ্য হয় না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট, এমনকি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. অমর্ত্য সেন বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় শুধু পঞ্চমুখ নন, বাংলাদেশকে বিশ্বের সামনে উন্নয়নের এক অনন্য উদাহরণ বলে অভিহিত করেছেন। দেশের এই উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে বাংলাদেশ বেতারসহ সব গণমাধ্যম এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।’

/এসআই/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
ম্যানইউ একাডেমি থেকে বাংলাদেশ দলে, কে এই অ্যাডাম আব্বাস?
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘বিদ্যুৎ বিল আর খাবারের খরচ দুটোই বাড়ছে’
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
‘যতদিন জামায়াত, ততদিন আওয়ামী লীগ’, ফরহাদ মজহারের মন্তব্যে কড়া প্রতিবাদ
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
৫ আগস্ট রাজধানীতে ১১ দলের সমাবেশ, আসতে পারে কঠোর কর্মসূচির ঘোষণা
সর্বাধিক পঠিত
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
ভূমি অফিসের সব কর্মকর্তাকে একসঙ্গে বরখাস্ত, কারণ জানালেন জেলা প্রশাসক
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
নাম পাল্টালো বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে