অর্থমন্ত্রীর বুধবারের সব প্রশ্নোত্তর স্থানান্তরিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল

জাতীয় সংসদে বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য নির্ধারিত সব প্রশ্ন ও তার জবাব পরবর্তী নির্ধারিত দিনে স্থানান্তর করা হয়েছে। সংসদীয় রেওয়াজের বাইরে গিয়ে অর্থ মন্ত্রণালয়ের অনুরোধে সংসদ সচিবালয় এই সিদ্ধান্ত নিয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানায়, অর্থমন্ত্রী বর্তমানে ইতালিতে সফরে আছেন। যে কারণে মন্ত্রণালয় থেকে তাদের মন্ত্রীর জন্য নির্ধারিত সব প্রশ্ন স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে। স্থানান্তরিত প্রশ্নের সংখ্যা ৪৭টি। এরমধ্যে ৩৫টি মৌখিকভাবে এবং ১২টি লিখিতভাবে জবাব দেওয়ার জন্য। তবে সংসদে সচরাচর এ ধরনের ঘটনা ঘটে না। কারণ সংসদীয় রেওয়াজ অনুযায়ী নির্ধারিত মন্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে দায়িত্বপ্রাপ্ত অন্য কোনও মন্ত্রী সংসদে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে থাকেন। বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন দিয়ে নির্ধারণ করে দেওয়া হয়। সে অনুযায়ী একাদশ জাতীয় সংসদে অর্থমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প হিসেবে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সংসদের বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের প্রশ্নোত্তরসহ সংসদ বিষয়ক কার্যাক্রমে অংশ নেওয়ার কথা। সংসদে দায়িত্বপ্রাপ্ত ও বিকল্প দুই মন্ত্রীই অনুপস্থিত থাকলে সেই মন্ত্রীর স্থলে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক এবং তার অনুপস্থিতিতে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সংসদের কার্যাবলী সম্পাদন করবেন। এক্ষেত্রে কোনও মন্ত্রী বিদেশে অবস্থান করলেও সাধারণ তার প্রশ্নোত্তর সংসদে উত্থাপিত হয় এবং বিকল্প মন্ত্রী সেই প্রশ্নোত্তরে অংশ নেন।

এ বিষয়ে জানতে চাইলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সাংবাদিকদের বলেন, মন্ত্রী দেশের বাইরে, সে জন্য অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রীর প্রশ্নোত্তর স্থানান্তরের জন্য অনুরোধ করা হয়েছে। তবে ভবিষ্যতে এ ধরনের অনুরোধ বিবেচনায় নেওয়া হবে না।

প্রসঙ্গত: সংসদে মন্ত্রীদের অনুরোধে কিছু প্রশ্ন স্থানান্তরের রেওয়াজ থাকলেও একজন মন্ত্রীর একটি কার্যদিবসের সবগুলো প্রশ্ন স্থানান্তরের নজির খুব একটা নেই।

বুধবার সংসদের কার্যসূচিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পাশাপাশি অর্থমন্ত্রণালয়ের আওতাভুক্ত অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রশ্নোত্তরের জন্য নির্ধারিত ছিল।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম