জার্মানির পথে প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৯

প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা বিষয়ে আলোচনা ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ছয়দিনের সফরে জার্মানির উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। ছয়দিনের সফরে তিনি জার্মানি ছাড়াও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন। 

প্রধানমন্ত্রীর সফর বিষয়ে বুধবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে অংশ নেবেন। তিনি জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিদ্যুৎ খাতে বিনিয়োগের বিষয়ে সিমেন্স কর্তৃপক্ষ ও বাংলাদেশের ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নকারী জার্মান রিক্রুট কোম্পানি ভেরিডোস-এর সিইও’র সঙ্গে প্রধানমন্ত্রীর পৃথক বৈঠকের কথা রয়েছে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত সফরকালে সেখানকার ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এবং প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখদুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার এবং প্রধানমন্ত্রীর এই সফর ওই দেশে বাংলাদেশিদের আরও বেশি কাজের সুযোগ সৃষ্টিতে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে।’ সফরকালে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশা ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।

ছয়দিনের সফর শেষে আগামী ২০ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

/সিএ/টিটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম