চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব: কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩৭

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার খবর গুজব: কাদের

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার বিষয়ে মার্চে ঘোষণা আসছে বলে প্রকাশিত খবরকে গুজব বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ নিয়ে আমি কোনও কথা বলিনি। এটা তারা গুজব ছড়াচ্ছে।’
শনিবার (১৬ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

চাকরিতে প্রবেশের বয়সসীমার ব্যাপারে এখনও সরকারি পর্যায়ে কোনও সিদ্ধান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনও কথা বলিনি। সরকারের সিদ্ধান্তের আগে আমি কী করে বলবো? আমি সরকার ও পার্টির ইম্পরট্যান্ট জায়গায় আছি। আমার ইররেসপন্সিবল কোনও কথা বলা উচিত না।’
শুক্রবার রাতে বিভিন্ন গণমাধ্যমে তার বরাতে এই সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ার ব্যাপারে ওবায়দুল কাদের আরও বলেন, ‘চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার প্রসঙ্গে আমি কোনও কথা বলিনি। প্রথমেই আমি এটা জানিয়ে রাখছি, এটা তারাই গুজব ছড়াচ্ছে। নিউজের মধ্যে আমার কোনও ভয়েস আছে? ভয়েস না থাকলে হয় কী করে। আর আমি এ ব্যাপারে কোথায় মন্তব্য করলাম,  আমার তো জানা নেই। ইট ইজ ফেইক অ্যান্ড ফলস।’

প্রসঙ্গত, চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবিতে আন্দোলনকারীেদের প্রতিনিধিরা শুক্রবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর চাকরিতে আবেদনের বয়স ৩৫ হচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। 

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম