কনক্রিটের রাস্তা নির্মাণ এখনও পরীক্ষাধীন, সংসদে স্থানীয় সরকার মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৩আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২৩

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম (ছবি: সংগৃহীত) পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব, নির্মাণ ব্যয়সহ কিছু প্রতিবন্ধকতার কারণে কনক্রিটের সড়ক নির্মাণের বিষয়টি এখনও পরীক্ষাধীন পর্যায়ে রয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জাতীয় সংসদকে জানিয়েছেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এদিন বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।
সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী কনক্রিটের রাস্তা নির্মাণে অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে ঢালাইয়ের পরে কিউরিংয়ের জন্য রাস্তায় যান চলাচল বন্ধ রাখা, প্রতি কিলোমিটার কনক্রিটের রাস্তা নির্মাণে খরচ বিটুমিনাসের তুলনায় দুই থেকে আড়াই গুণ বেশি হয় এবং কনক্রিটের রাস্তা নির্মাণের পাথর আমদানিনির্ভর।
ঝিনাইদহ-৪ আসনের আনোয়ারুল আজীমের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে ৮৭ শতাংশ জনগণ নিরাপদ পানি সুবিধার আওতাভুক্ত। এই হিসাবে ১৩ কোটি ৯২ লাখ মানুষ নিরাপদ পানির সুবিধা ভোগ করে থাকে। এছাড়া দেশের ৯৯ শতাংশ জনগণ মৌলিক স্যানিটেশনের আওতাভুক্ত। এর মধ্যে ৬১ শতাংশ মানুষ উন্নত, ২৮ শতাংশ যৌথ এবং ১০ শতাংশ মানুষ অনুন্নত ল্যাট্রিন ব্যবহার করেন।
ঢাকা-৭ আসনের হাজী সেলিমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সমবায় অধিদফতরে নিবন্ধিত বিত্তহীন সমবায় সমিতির সংখ্যা ২৮ হাজার ১৭৬টি।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের