বঙ্গোপসাগরে ৩৬ প্রজাতির চিংড়িসহ ৪৭৫ প্রজাতির মাছ রয়েছে: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:০৫

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আশরাফ আলী খান খসরু বঙ্গোপসাগরে ৩৬ প্রজাতির চিংড়িসহ ৪৭৫ প্রজাতির মাছ রয়েছেবলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আশরাফ আলী খান খসরু। এছাড়া সেখানে বিভিন্ন প্রকার অর্থনৈতিক ও গুরুত্বপূর্ণ জৈব সম্পদ রয়েছে বলে জানান মন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশনের (ফাও) যৌথ উদ্যোগে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব তথ্য জানান।

মন্ত্রী জানান উপকূলীয় ও সামুদ্রিক মৎস্যসম্পদের উন্নয়নে বিশ্বব্যাংকের সহায়তায় ২৪০ মিলিয়ন মান ডলারের ‘সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরভি মীন সন্ধানী নামক সমুদ্র গবেষণা ও জরিপ-জাহাজের মাধ্যমে সমুদ্রের চিংড়িসহ তলদেশীয় ও ওপরের মাছের জরিপের কাজও চলছে বলে জানান তিনি। মন্ত্রী জানান, ২০১৭-১৮ সালে দেশের উৎপাদিত ৪৩ লাখ ৩৪ হাজার টন মাছের মধ্যে সাড়ে ছয় লাখ মেট্রিকটনই এসেছে সমুদ্র থেকে। যা মোট মাছ উৎপাদনের ১৬ ভাগ।  

কর্মশালায় মূলপ্রবন্ধ পাঠ করেন ফাও-এর প্রতিনিধি জ্যাকুলিন অ্যালডার। মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রইছ উল আলম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফাও-এর বাংলাদেশের প্রতিনিধি রবার্ট ডাউলাস সিম্পসন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব রিয়াল এডমিরাল (অব.) খুরশেদ আলম, নরওয়ের রাষ্ট্রদূত সিদসেল ব্লেকেন, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (ব্লু-ইকোনমি) তৌফিকুল আরিফ ও মৎস্য অধিদফতরের ডিজি আবু সাইদ মো. রাশেদুল হক।

/জেইউ/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম