শিশুপ্রহরের শেষ দিনে বইমেলায় শিশুদের উপচেপড়া ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

শিশু চত্বরে শিশুদের ব্যাপক উপস্থিতি ছিল শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ছিলো অমর একুশে গ্রন্থমেলার শেষ শিশুপ্রহর। তাই আনন্দঘন পরিবেশে এদিন বিকাল থেকে মেলা প্রাঙ্গণে শিশুদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ করা গেছে। বই কিনে ও শিশুপ্রহরের নানা আয়োজনে তারা আনন্দের সঙ্গে মেলায় সময় অতিবাহিত করে।
বাবা ও মায়ের সঙ্গে ঘুরতে এসে সিসিমপুর, ইকরি ও গোপালভাড়ের গল্পের বই কিনেছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নাবিল রহমান। নাবিল জানায়, বইমেলায় নতুন নতুন বইয়ের সম্ভার থাকে, এখান থেকে নিজের পছন্দের বই বেছে কিনতে সুবিধা হয় বলে প্রতিবছরের মতো এবারও সে বইমেলায় এসেছে।

শিশুপ্রহরে আনন্দ করার পাশাপাশি পছন্দের বইও কিনেছে শিশুরা এদিকে নাবিলের মতো বিভিন্ন বয়সী শিশু হাসিন রহমান, তমা, আনিফা ও নুসরাত এবারই প্রথম বইমেলায় আসার অভিজ্ঞতা শোনালো। তারা মনে করে, মেলায় শিশুদের জন্য অনেক বেশি জায়গা নিয়ে স্টলগুলো সাজানো দরকার। তারা আজ নিয়ে এবার মোট তিন দিন মেলায় এসেছে। এখানে এসে বই কিনতে গিয়ে তাদের অনেক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। পরিবার থেকে অবসরে তাদেরকে বই পড়তে উৎসাহ দেওয়া হয়। তাই আগামীতে আবারও তারা বইমেলায় আসবে।

তবে মেলায় এসে বই কেনা ছাড়াও শিশুদেরকে সিসিমপুরের সঙ্গে মজা করতে দেখা গেছে। বইয়ের স্টলগুলো ছাড়াও শিশুরা সিসিমপুরের সঙ্গে ছড়া বলা ও গান গেয়ে সময় পার করছে।

/বিআই/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের