শেখ সেলিমের আপত্তিতে অনুপস্থিত সদস্যদের প্রশ্ন নেননি স্পিকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৪৬

সংসদ অধিবেশন (ফাইল ফটো) আওয়ামী লীগের সিনিয়র সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিমের আপত্তিতে অনুপস্থিত সংসদ সদস্যদের প্রশ্ন নেননি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২৫ ফেব্রুয়ারি) সংসদের বৈঠকের প্রশ্নোত্তর চলাকালে অন্যান্য দিনের মতো প্রশ্নকারী সংসদ সদস্যের অনুপস্থিতিতে অন্য সদস্যদের সেই প্রশ্ন উত্থাপনের সুযোগ দেওয়া হচ্ছিল। একাধিক প্রশ্নের ক্ষেত্রে এই পরিস্থিতির অবতারণা হলে সংসদে ফ্লোর নিয়ে এ বিষয়ে আপত্তি জানান শেখ সেলিম। পরে স্পিকার বিষয়টি আমলে নিয়ে নতুন প্রশ্নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সংসদ সদস্যরা সংসদে উপস্থিত না থাকলে তার প্রশ্ন উত্থাপন করেননি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সোমবার বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। অন্যান্য দিনের মতো প্রশ্নোত্তর চলাকালে প্রশ্নকারী সংসদ সদস্যের অনুপস্থিতিতে আগ্রহী অন্য সংসদ সদস্যদের সেই প্রশ্ন উত্থাপনের সুযোগ দিচ্ছিলেন স্পিকার শিরীন শারমিন। একপর্যায়ে সংসদে অনুপস্থিত নাটোর-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের অনুপস্থিতিতে জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমানকে তার প্রশ্ন উত্থাপনের জন্য ফ্লোর দেন স্পিকার। এ সময় শেখ সেলিম ফ্লোর নিয়ে অনুপস্থিত সংসদ সদস্যের প্রশ্ন অন্যকে দেওয়ার বিষয়ে আপত্তি তোলেন। তিনি বলেন, ‘সংসদ সদস্যরা প্রশ্ন করে সংসদে অনুপস্থিত থাকেন। প্রশ্ন করে সংসদে না থাকা একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। যারা প্রশ্ন করে উপস্থিত থাকবেন না, তাদের প্রশ্ন উত্থাপন না করে যারা উপস্থিত রয়েছেন, তাদের প্রশ্ন উত্থাপন করুন।’ এ সময় স্পিকার শেখ সেলিমের এ প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান। এরপর থেকে সোমবারের প্রশ্নোত্তরের বাকি সময় তিনি অনুপস্থিত কোনও সদস্যের প্রশ্ন অন্যকে করার সুযোগ না দিয়ে ওই প্রশ্ন অনুত্থাপিত বলে ঘোষণা করেন।

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী