সরকারি উদ্যোগে প্রতিটি জেলায় আবাসন গড়ে তোলা হবে: গণপূর্তমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৯, ১৯:১৯আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৩২

রাজউকের অনুষ্ঠানে বক্তব্য দেন শ. ম. রেজা্উল করিম সরকারি উদ্যোগে দেশের প্রতিটি জেলায় আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ. ম. রেজাউল করিম। তিনি বলেন, ‘কোনও মানুষ যাতে আবাসনহীন না থাকে, সেজন্য প্রতিটি জেলায় সরকারি উদ্যোগে আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রান্তিক, নিম্ন-মধ্যবিত্ত, মধ্যবিত্ত সবার জন্য আবাসনের ব্যবস্থা করা আমাদের অঙ্গীকার। বাংলাদেশের ইতিহাসে অবাসান খাতে এত বড় প্রকল্প আর কেউ কখনও গ্রহণ করেনি।’

রবিবার (৩ মার্চ) দুপুরে রাজউকের উত্তরা ১৮ নম্বর সেক্টরে উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এর ‘এ’ ব্লকে ফ্ল্যাট বরাদ্দপ্রাপ্তদের ফ্ল্যাট আইডি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি রাজউক অডিটোরিয়ামে অনুষ্ঠান হয়।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘অদূর ভবিষ্যতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সমৃদ্ধ ও জনবান্ধব প্রতিষ্ঠান হবে। যেখানে কেউ কোনোরকম হয়রানির শিকার হবেন না। কোনোরকম অভিযোগ আমরা পাবো না।’

রাজউকের অনুষ্ঠানে বক্তারা মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বিশ্বাস করেন বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার রয়েছে, তার সাংবিধানিক অধিকার রাষ্ট্রের কাছ থেকে পাওয়ার। সাংবিধানিক অধিকারের তৃতীয়টি হচ্ছে বাসস্থান। সবার জন্য আবাসন নিশ্চিত করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম অঙ্গীকার।’

শ. ম. রেজাউল করিম বলেন, ‘আমরা সেবা সহজীকরণ করছি, যাতে দীর্ঘসূত্রিতা থেকে বেরিয়ে আসা যায়। এ ক্ষেত্রে রাজউকসহ সবাই সহযোগিতা করছে। আমরা আশা করছি, আগামী ১ মে এর মধ্যে সম্পূর্ণ অটোমেশন বা অনলাইন পদ্ধতিতে চলে যাবো। ডিজিটাল পদ্ধতিতে সব সেবা পাওয়া যাবে।’

অনুষ্ঠানে রাজউক চেয়ারম্যান মো. আবদুর রহমান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ