২৮ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০১৯, ১৯:২৭আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৯:৩০





সংসদ অধিবেশন দেশের ২৮ হাজার ১৪২টি (২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত) শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (৭ মার্চ) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।



স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
ওই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, ২০১৮ সালে ৬ কোটি ৯১ লাখ ২৯ হাজার ৩২৮ পিস ইয়াবা, ৪৫০ কেজি হেরোইন, ৬০ হাজার ৩৪৩ কেজি গাঁজা, ৭ লাখ ১৮ হাজার ৩৫৬ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় এক লাখ ৬১ হাজার ৩২৩ জনকে আসামি করে এক লাখ ১৯ হাজার ৮৭৮টি মামলা দায়ের করা হয়।
নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুটি মহিলা ব্যাটালিয়নসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪১টি ব্যাটালিয়ন রয়েছে। এই বাহিনীর মোট সদস্য রয়েছে ১৫ হাজার ৬৮৩ জন। এরমধ্যে ৮০৪ জন মহিলা।’
কুমিল্লা-৮ আসনের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিউ সাইকোট্রাফিক সাবসটেনসেস (এনপিএস) মাদক পৃথিবীর অনেক দেশে ব্যাপক বিস্তার লাভ করলেও বাংলাদেশে এই শ্রেণির মাদক এখনও বিস্তৃতি লাভ করেনি। বাংলাদেশে ক্যাটামিন নামক এ শ্রেণির একটি ড্রাগের অপব্যবহার রোধে মাদক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। মেডিক্যাল খাতে ব্যবহৃত এই ড্রাগের ব্যবহার সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। এনপিএস বিষয়ে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে।’
সিলেট-৩ আসনের মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন বলেন, ‘জাতিসংঘভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ৫৮টি দেশে বাংলাদেশের ৭৭টি মিশন রয়েছে। এছাড়া ভারতের চেন্নাই ও রুমানিয়ার বুখারেস্টে মিশন চালু করতে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।’
রংপুর-১ আসনের মশিউর রহমান রাঙ্গার প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে ভিজিট বাংলাদেশ কর্মসূচিতে বিভিন্ন দেশের প্রখ্যাত সাংবাদিক, উন্নয়ন ও এনজিওকর্মী, গবেষক, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সুশীল সমাজের বিভিন্ন স্বনামধন্য ব্যক্তিবর্গকে বাংলাদেশ ভ্রমণের জন্য মনোনীত করা হয়। তারা নিজ দেশে ফিরে গিয়ে নিজ নিজ মিডিয়ায় বাংলাদেশ বিষয়ে ইতিবাচক প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ করে, যা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ও দেশের বিরুদ্ধে প্রতিকূল প্রচার মোকাবিলায় ভূমিকা রেখে থাকে।’

 

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের