ডাকসু নির্বাচন: প্রচার শেষ, করণীয় নির্ধারণে ব্যস্ত প্রার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ১৩:২৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৩:৩৮

অপরাজেয় বাংলা রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। শনিবার (৯ মার্চ) মধ্যরাত থেকে প্রচার শেষ হয়েছে। রবিবার (১০ মার্চ) সকাল থেকে ক্যাম্পাস ঘুরে প্রার্থীদের দেখা গেলেও, দেখা যায়নি প্রচার কিংবা গণসংযোগ। প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন কর্মীদের সঙ্গে নির্বাচনে করণীয় নির্ধারণে। কোনও কোনও প্রার্থী ক্যাম্পাসে ঘুরে ঘুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আবার কেউ কেউ সময় পার করছেন মধুর ক্যান্টিনে আড্ডা দিয়ে। 

কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নেই ভিড় ছাত্রদলের প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই মুহূর্তে আমরা মধুর ক্যান্টিনে অবস্থান নিয়েছি। আমাদের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করছি। আজকে প্রচারের সুযোগ নেই। তাই এখানেই বসে আছি। আজকে আমরা নির্বাচনের কর্ম-পরিকল্পনা নিয়ে কথা বলছি কর্মীদের সঙ্গে।’ 

মধুর ক্যান্টিন ছাত্রলীগের প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘প্রচার শনিবারই শেষ হয়েছে। এখন প্রচার করলে আচরণবিধি লঙ্ঘন হবে। আমরা শেষ মুহূর্তের সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন পদে আমাদের যারা প্রার্থী রয়েছেন তাদের কর্মকাণ্ড বিশ্লেষণের চেষ্টা করছি। এছাড়া দায়িত্ব বণ্টনের কাজ চলছে। আমরা চাই উৎসবমুখর পরিবেশে যেমন প্রচার হয়েছে তেমনি ভোট হবে। ভোটের মাধ্যমে শিক্ষার্থীরা নেতৃত্ব ফিরে পাবে।’

ডাকসু স্বতন্ত্র জোটের ভিপি প্রার্থী অরণী সেমন্তী খান বলেন, ‘আমরা এখন ব্যক্তিগত কাজ করছি। তাছাড়া ক্যাম্পাসে আছি, সাক্ষাৎ করছি আমাদের কর্মীদের সঙ্গে।’ 

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও জিএস প্রার্থী উম্মে হাবিবা বেনজির বলেন, ‘আমরা ক্যাম্পাসেই আছি। আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছি।’

/এসও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের