১৩ মার্চ শিক্ষা সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৯, ২০:১৫আপডেট : ১০ মার্চ ২০১৯, ২১:৫৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ১৩ থেকে দেশব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন করা হবে। বুধবার (১৩ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে ২০১৮ সালের শিক্ষা পদক প্রদান করবেন তিনি। অন্যদিকে, জাতীয় শিক্ষা সপ্তাহ পালনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান) জাতীয় শিক্ষা সপ্তাহের কর্মসূচি দেওয়া হয়েছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শিক্ষা মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়ে শিক্ষা সপ্তাহ উপলক্ষে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতা-২০১৯ আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ১২ থেকে ১৮ মার্চ, ঢাকা মহানগর ও ২৫টি উপজেলা পর্যায়ে ২০ থেকে ২১ মার্চ, জেলা পর্যায়ে ২৪ থেকে ২৫ মার্চ, বিভাগীয় ও মহানগর পর্যায়ে ৩০ থেকে ৩১ মার্চ এবং জাতীয় পর্যায়ে ১২ থেকে ১৩ মে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন নীতিমালা অনুসারে শিক্ষা প্রতিষ্ঠানে দেশাত্মবোধক গান, নজরুল সঙ্গীত, রবীন্দ্র সঙ্গীত, জারি গান, লোকনৃত্যসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা রয়েছে।

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ