ফুল দিয়ে আমন্ত্রণ জানিয়ে আচরণবিধি লঙ্ঘন ছাত্রলীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ১০:৩৭আপডেট : ১১ মার্চ ২০১৯, ১১:০২

জিএস প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে ভোটারদের ফুল দিচ্ছেন ছাত্রলীগের এক  কর্মী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের শুরুতেই ভোটারদের ফুল দিয়ে ভোটকেন্দ্রে আমন্ত্রণ জানিয়েছে ছাত্রলীগ। ভোটাররা বলছে, এটা আচরণবিধি লঙ্ঘন। কিন্তু, এতে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে না বলে দাবি করেছেন আমন্ত্রণকারী ছাত্রলীগের সমর্থকরা।

রবিবার (১১ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে রোকেয়া হলের সামনে তিন ছাত্রীকে ফুলি নিয়ে ভোটারদেরকে ভোটকেন্দ্রে আমন্ত্রণ জানাতে দেখা যায়। তিন মেয়ে শিক্ষার্থী ভোটারদের হাতে ফুল দিয়ে ছাত্রলীগের প্যানেল থেকে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী গোলাম রাব্বানীর প্রচারপত্র বিলি করেন।

ফুল ও লিফলেট হাতে ছাত্রলীগের তিন সমর্থক এসময় ওই তিন শিক্ষার্থীর কাছে পরিচয় জানতে চাইলে তাদের মধ্যে একজন  নাম প্রকাশ না করে বলেন, ‘আমরা জিএস প্রার্থী গোলাম রাব্বানীর পক্ষে ভোট চাচ্ছি। ভোটারদের ফুল দিয়ে ভোটকেন্দ্রে আমন্ত্রণ জানাচ্ছি।’

এতে আচরণবিধি ভঙ্গ হচ্ছে কিনা জানতে চাইলে ওই শিক্ষার্থী বলেন, ‘আচরণবিধি ভঙ্গ হওয়ার কিছু নাই। আমরা ফুল দিয়ে ভোটারদের অভ্যর্থনা জানাচ্ছি।’

স্বতন্ত্র জিএস প্রার্থী আসিফুর রহমান বলেন, ‘ভোটারদের লাইনে ঢুকে ফুল দেওয়া নির্বাচনের আচারণবিধি লঙ্ঘন। এটা কেউ করতে পারে না। আমরা এর প্রতিবাদ জানিয়েছি।’

এদিকে, সকাল সাতটা থেকে গোলাপ ফুল ও লিফলেট  হাতে ভোটারদের শুভেচ্ছা জানাতে শাহবাগ মোড়ে অবস্থান নেয় হোম ইকনোমিক্স কলেজের ছাত্রলীগ কর্মীরা।

তারা শোভন-রাব্বানী-সাদ্দাম পরিষদের পক্ষে ভোটারদের একটি করে ফুল ও লিফলেট দিচ্ছেন।

ভোটারদের জন্য ফুল নিয়ে অপেক্ষা হোম ইকনোমিক্স কলেজের ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট কানিজ ফাতেমা সোনিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সকাল থেকে শাহবাগ মোড়ে ভোটারদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছি। আমরা শোভন-রাব্বানী-সাদ্দাম পরিষদের জন্য ভোটারদের কাছে ভোট চাইছি।’

এবিষয়ে ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ বলেন, ‘আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনও কিছু কাউকে করতে দেওয়া হবে না। আমরা সবকিছু মনিটরিং করছি।’

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শাহবাগ মোড়ে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। একইসঙ্গে বিএনসিসি ও স্কাউট সদস্যরাও রয়েছেন। তারা ভোটারদের আইডি কার্ড তল্লাশির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন৷

লাইনে দাঁড়িয়ে ভোটাররা এছাড়া, শাহবাগ মোড়ে পুলিশের একটি এপিসি, পুলিশ ভ্যান ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট রয়েছে। ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা সদস্যরা মোতায়েন আছেন।

উল্লেখ্য,দীর্ঘ ২৮ বছর পর আজ  (১১ মার্চ) অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়ছেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

ছবি: নাসিরুল ইসলাম

আরও পড়ুন:

‘নীল নকশার নির্বাচন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ (ভিডিও)

প্রবেশ গেটের নিয়ন্ত্রণ ছাত্রলীগের হাতে: ভিপি প্রার্থী মোস্তাফিজ

ডাকসু নির্বাচনের পরিবেশ নিয়ে ছাত্রলীগ ছাড়া শঙ্কিত সবাই

সিল মারা ব্যালট উদ্ধার, কুয়েত মৈত্রী হলে ভোট স্থগিত

এক ঘণ্টা দেরিতে রোকেয়া হলের ভোটগ্রহণ শুরু
প্রথম ভোট দিতে সময় লেগেছে ৪ মিনিট
ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

ডাকসুর ভোটগ্রহণ শুরু 

 

/এসজেএ/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম