এবার রোকেয়া হলে আমরণ অনশনে পাঁচ ছাত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৯, ০০:২৭আপডেট : ১৪ মার্চ ২০১৯, ০২:০৬
image

` অনশনরত পাঁচ ছাত্রী রোকেয়া হলের প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগ ও হল সংসদে নতুন করে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে বসেছেন পাঁচজন শিক্ষার্থী। বুধবার (১৩ মার্চ) রাত ৯টা থেকে তারা অনশনে বসেছেন। তারা হলেন– রাজিয়া সুলতানা, প্রমি, শ্রবণা শফিক দীপ্তি, শেখ সাহেদা আফরিন ও জয়ন্তী রায়না।

এর আগে মঙ্গলবার রাত ১০টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত বিক্ষোভ করেন রোকেয়া হলের শিক্ষার্থীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনও সাড়া পাননি তারা। অনশনে বসা শ্রবণা শফিক দীপ্তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা গতকাল সারারাত জেগে আন্দোলন করেছি। কিন্তু, প্রভোস্ট ম্যাম, প্রক্টর স্যার আসেননি। আজকে আমরা অনশনে বসেছি। প্রক্টর ম্যাম পদত্যাগ না করা পর্যন্ত আমরা অনশনে থাকবো।’

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর গত সোমবার (১১ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন নিয়ে দিনভর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ চলে। এরপর ওইদিন দুপুরে বেশ কিছু ছাত্র সংগঠন, প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। পরে রাতে ফল ঘোষণা হলে ১৮টি হল সংসদের ১২টিতে ভিপি ও ১৪টিতে জিএস পদে ছাত্রলীগ এবং ছয়টিতে স্বতন্ত্র প্রার্থীরা ভিপি পদে ও চারটিতে জিএস পদে জয়লাভ করেন। এরপর থেকে ছাত্রদল, বাম জোট ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন প্রত্যাখ্যান করে মঙ্গলবার আন্দোলন করছে।

/আরজে/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম