মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মান দেন না: কে এম শফিউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ১৫:০১আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১৫:৫৩

মতবিনিময় সভা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মুক্তিযোদ্ধাদের তেমন সম্মান দেন না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টর কমান্ডার ও সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল কে এম শফিউল্লাহ।

শনিবার (১৬ মার্চ) প্রেস ক্লাবে একাত্তরের মুক্তিযোদ্ধা আয়োজিত ‘মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি ও তাদের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা নামের জন্য মুক্তিযুদ্ধ করি নাই। কিন্তু একবার ভাবুন সেই সময়ে আমরা যদি অস্ত্র না ধরতাম তাহলে আজ কী হতো তা আমি জানি না। আমরা চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে। কিন্তু সেটা হচ্ছে না। আজকে অনেকেই বলছেন যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এমন অনেক কর্মকাণ্ড হয়েছে যার ফলে অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা হয়েছেন। সেটা এখন সংশোধনের প্রয়োজন। এখন সেটা কীভাবে সংশোধন করা যায় সেই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধিকাংশ কর্মকর্তা অমুক্তিযোদ্ধা এবং অনেকেই রাজাকার। তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবে না। আমরা তো তাকিয়ে থাকি মন্ত্রণালয়ের দিকে। তারা যদি আমাদের কথা না শোনে তাহলে একটা সংগঠন করে আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে।'

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হারুন-অর-রশিদ, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল মোহাম্মদ আলী শিকদারসহ অনেকে।

/এইচএন/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ