আমাদের মূল্যবোধগুলো সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০১৯, ২২:৫১আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২২:৫৩





ড. হাছান মাহমুদ সামাজিক ও পারিবারিক মূল্যবোধের মানদণ্ডে বাংলাদেশ উন্নত বিশ্বের অনেক রাষ্ট্রের তুলনায় অনেক বেশি উন্নত, অনেক বেশি এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন অর্থনৈতিকভাবে অনেক বেশি শক্তিশালী রাষ্ট্র। ভৌত ও অবকাঠামোগতভাবে দিন দিন আমাদের দেশ উন্নত হচ্ছে। কিন্তু, এ উন্নয়নের পাশাপাশি যেন আমরা আমাদের সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো হারিয়ে না ফেলি। এগুলোকে সংরক্ষণ করি, সে ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে।’





শনিবার (১৬ মার্চ) সকালে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ মানবাধিকার কমিশনের ঢাকা ইউনিটের ২০১৯ সালের কনভেশনে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা অনেকক্ষেত্রে পশ্চিমা বিশ্বকে অন্ধ অনুকরণ করি। কিন্তু, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের প্রশ্নে তাদেরকে আমাদের অনুকরণ করার প্রয়োজন নেই।’
নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলা নিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘এ হামলা মানবতার ইতিহাসের এক কলঙ্কজনক দিন। দুটো মসজিদে পাখি শিকারের মতো যেভাবে মানুষ হত্যা করেছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।’
ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রত্যেক নাগরিকের সমধিকার নিশ্চিত অপরিহার্য শর্ত এমন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘প্রত্যেক পাড়া-মহল্লায় সবাইকে তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। আপনারা অনেকদিন ধরেই দেশের জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছেন, কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে তার প্রতিবাদ করছেন, সোচ্চার ভূমিকা পালন করছেন যা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই আপনারা সরকারের কোনও কাজ পছন্দ না হলে তার সমালোচনা করবেন, সরকারকে পরামর্শ দেবেন। তবে, লক্ষ্য রাখতে হবে সমালোচনা যেন অবশ্যই গঠনমূলক হয়।’
বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি, নাইমুর রহমান দুর্জয় এমপিসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতারা।

/এমএইচবি/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী