ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে ডাকসু: সাদ্দাম হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৯, ১৬:০৭আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৬:১১

সাদ্দাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) নবর্নিবাচিত এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন শাহবাগে নিরাপদ সড়কের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‌‘ছাত্রদের সবধরনের যৌক্তিক আন্দোলনের পাশে থাকবে ডাকসু। যতদিন সড়কে মৃত্যুর মিছিল বন্ধ না হবে, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আছি।’

তিনি বলেন, ‘আগামী ২৩ মার্চ আমরা ডাকসুর দায়িত্ব গ্রহণ করবো। নিরাপদ সড়কের দাবিতে আমরা প্রথম কর্মসূচি দেবো। আমরা প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলাচলরত অভ্যন্তরীণ পরিবহনের চালকদের কাগজপত্র ঠিক করবো। হেলেমেট নিশ্চিত করবো।’

সাদ্দাম বলেন, ‘সরকারের কাছে আমাদের দাবি, দেশের সব পরিবহনে শিক্ষার্থীদের হাফ পাশ নিশ্চিত করতে হবে।’

সাদ্দাম হোসেন শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন। এরপর ডাকসুর নবনির্বাচিত জিএস গোলাম রব্বানীও আসেন শাহবাগে। তিনিও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা যাবার পর শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিয়ে বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে।

/এআরআর/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম