সাইন্সল্যাবে অবরোধের চেষ্টা, শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ১৩:২৮আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৩:২৮

সাইন্সল্যাব ফুট ওভারব্রিজ (ছবি সংগৃহীত) নিরাপদ সড়ক আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে রাজধানীর সাইন্সল্যাব এলাকা অবরোধের চেষ্টা চালান শিক্ষার্থীরা। তবে পুলিশি বাধায় তারা সড়ক অবরোধ করতে পারেননি।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনের অংশ হিসেবে সকালে ৩০-৩৫ জন শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে অবরোধের চেষ্টা চালান। তবে পুলিশের বাধার মুখে তারা কোনও ধরনের অবরোধ কর্মসূচি পালন করতে পারেননি। পরে শিক্ষার্থীরা সরে গিয়ে সড়কের এক পাশে অবস্থান নেন।

এদিকে আন্দোলনে থাকার কথা থাকলেও ধানমন্ডি ২৭ এবং কলাবাগান এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সকাল থেকে সড়কে দেখা যায়নি। আর সড়কে শিক্ষার্থীদের কোনও অবস্থান না থাকায় এ এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ডিএমপির ধানমন্ডি জোনের এডিসি আব্দুল্লাহিল কাফি বলেন, ‘সাইন্সল্যাবে কয়েকজন শিক্ষার্থী রাস্তা অবরোধের চেষ্টা করেছিল। তাদের রাস্তার পাশে সরিয়ে দেওয়া হয়েছে।’

শিক্ষার্থীদের সড়ক অবরোধ না থাকায় সাইন্সল্যাব এবং ধানমন্ডি এলাকার সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

/আরজে/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম