নিউ জিল্যান্ডে নিহত সামাদ ও পারভিনের দাফন আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০১৯, ২১:৪৯আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৮:৩০

ডা. সামাদ ও পারভিন নিউ জিল্যান্ডে মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ডা. সামাদ ও হুসনে আরা পারভিনের দাফন আজ শুক্রবার (২২ মার্চ)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় ও কনসুল্যারের সচিব কামরুল আহসান বলেন, ‘শুক্রবার জুমার পরে তাদের জানাজা এবং দাফন করা হবে। তারা দুজনই নিউ জিল্যান্ডের নাগরিক এবং তাদের পরিবার সিদ্ধান্ত নিয়েছে তাদের সেখানে দাফন করার।’

এদিকে নিহত জাকারিয়া ভুইয়ার স্ত্রী ইতোমধ্যে তার মৃতদেহ গ্রহণের জন্য নিউ জিল্যান্ডে পৌঁছেছেন। আর নিহত মোজাম্মেলের ভাই খুব শিগগিরই নিউ জিল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেবেন এবং ওমর ফারুকের পরিবার সেখানে কাউকে পাঠাবে কিনা সে বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি বলে জানান কামরুল আহসান।
তিনি জানান, এই তিনজন বাংলাদেশের নাগরিক।
কামরুল আহসান জানান, জাকারিয়ার পরিচয়ের বিষয়ে একটি ধোঁয়াশা ছিল। কিন্তু, এখন সেটি কেটে গেছে এবং তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
ব্রেন্টন ট্যারান্ট নামক একজন অস্ট্রেলিয়ান ১৫ মার্চ ক্রাইস্টচার্চের দুটি মসজিদে স্বয়ংক্রিয় বন্দুক নিয়ে হামলা চালালে ৫০জন মুসল্লি নিহত হন। আহত হন ৪৮জন। নিহতদের মধ্যে পাঁচজন এবং আহতদের মধ্যে তিনজন বাংলাদেশি।

/এসএসজেড/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি