রাতে জেনেভা যাচ্ছেন শ্রম প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৯, ২১:০৪আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২১:০৬

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৩৫তম গর্ভানিং বডির মিটিংয়ে যোগ দিতে রবিবার (২৪ মার্চ) রাতে জেনেভা যাচ্ছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
বিশ্বের ১৮৭টি সদস্য দেশের এই আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি হচ্ছে এবার। আগামী জুনে প্রতিষ্ঠার এ শততম বছরের ১০৮তম সম্মেলন অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণ করেছে আইএলও। এর আগমুহূর্তে এবারের গভার্নিং বডির মিটিং বেশ গুরুত্ব পাচ্ছে।
শ্রম প্রতিমন্ত্রী আগামী ২৬ মার্চ ২০১৯-২৩ মেয়াদের জন্য ত্রিপক্ষীয় এবং সামায়িক সংলাপের কর্মপরিকল্পনা সংশোধনের বিষয়ে আলোচনায় অংশ নেবেন। ২৬ মার্চ সন্ধ্যায় প্রতিমন্ত্রী জেনেভায় বাংলাদেশ মিশন আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নেবেন। এরপর ২৭ মার্চ তিনি আইএলও-এর শততম বার্ষিকীর বিশেষ সম্মেলনের সার্বিক প্রস্তুতি সভায় অংশ নেবেন এবং বাংলাদেশে শ্রম পরিস্থিতির উন্নয়ন, শ্রমিকদের কল্যাণ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিতে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে বক্তৃতা দেবেন।
শ্রম প্রতিমন্ত্রীর আগামী ২৯ মার্চ ঢাকার উদ্দেশে জেনেভা ছাড়ার কথা।

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম