সাত এমপিকে এলাকা ছাড়তে ইসির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৯, ২২:৩৭আপডেট : ২৭ মার্চ ২০১৯, ২২:৩৮

নির্বাচন কমিশন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাতজন সংসদ সদস্যকে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনি এলাকা ছাড়তে বলা হয়।

সংসদ সদস্যরা হলেন, টাঙ্গাইল-৪ আসনের মোহাম্মদ হাছান ইমাম খাঁন, টাঙ্গাইল-৫ আসনের মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের মো. জোয়াহেরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের মো. মোজাম্মেল হোসেন, খুলনা-৬ আসনের মো. আক্তারুজ্জামান, ময়মনসিংহ-১১ আসনের কাজিম উদ্দিন আহম্মেদ ও যশোর-২ আসনের মো. নাসির উদ্দিন।

উল্লেখ্য, চতুর্থ ধাপে ৩১ মার্চ ১২৭ উপজেলা ভোটগ্রহণের কথা রয়েছে। এ নিয়ে চার ধাপের নির্বাচনে অন্তত দুই ডজন সংসদ সদস্যকে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এদের সবাই সরকার দলের সদস্য। এর আগে সংসদ সদস্যদের নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের বিষয়টি উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছিলেন।

/ইএইচএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম