কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান ইইউ’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৯, ২১:০১আপডেট : ২৯ মার্চ ২০১৯, ২১:১০

ইউরোপিয়ান ইউনিয়ন রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার ঘটনায় সমবেদনা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়া প্রতিটি কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারা।

শুক্রবার (২৯ মার্চ) এক বিবৃতিতে ইইউয়ের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

কর্মক্ষেত্রের নিরাপত্তা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা সরকারকে উৎসাহিত করছি, সব কর্মক্ষেত্রের পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এ বিষয়ে সরকার যেন নীতিগত সিদ্ধান্ত নেয়।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি ইইউরোপীয় ইউনিয়ন অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। বাংলাদেশের পোশাক শিল্পের কর্মপরিবেশ উন্নয়নের জন্য আমরা ২০১৩ সাল থেকে কাজ করছি।’

বিবৃতিতে আগুনে নিহতদের প্রতি ইইউ শ্রদ্ধা ও আহতদের দ্রুত আরোগ কামনা করা হয়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর এফ আর টাওয়ারের নবম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী উদ্ধার কাজে অংশ নেন। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: 

এফআর টাওয়ারের অনুমোদন দেওয়া রাজউক চেয়ারম্যানকে খুঁজছেন পূর্তমন্ত্রী

এফআর টাওয়ারে আগুন: ২৫টি লাশ উদ্ধার, ২৪টি হস্তান্তর

আগেও আগুন লেগেছিল এফ আর টাওয়ারে

রাজধানীর আট হাসপাতালে ভর্তি ৫৯ 

/এসএসজেড/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম