সাধারণ বীমার অনুমোদিত মূলধন হাজার কোটি করার প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০১৯, ১৯:৩৮আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৯:৪১

সংসদীয় কমিটির বৈঠক সাধারণ বীমা করপোরেশনের প্রস্তাবিত অনুমোদিত মূলধন দ্বিগুণ করার প্রস্তাব করেছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদে উত্থাপিত ‘বীমা করপোরেশন বিল-২০১৯’ পর্যালোচনা করে এই সুপারিশ করেছে কমিটি।

সোমবার (১ এপ্রিল) সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে বিলটি নিয়ে আলোচনা করে অনুমোদিত মূলধন দুই গুণ বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করা হয়।
গত ৬ মার্চ বিলটি সংসদে উত্থাপন করা হলে তা পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১৯৩৮ সালের ইনসুরেন্স করপোরেশন অ্যাক্ট রহিত করে নতুন আইন করতে বিলটি সংসদে তোলা হয়। প্রস্তাবিত আইনের অধীনে জীবন বীমা ও সাধারণ বীমাকে আনা হয়েছে। এত দিন জীবন বীমা ও সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত ও পরিশোধিত মূলধন ছিল ২০ কোটি টাকা করে।
প্রস্তাবিত আইনে জীবন বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা করার প্রস্তাব করা হয়। আর সাধারণ বীমা করপোরেশনের অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি টাকা প্রস্তাব করা হয়।
সংসদীয় কমিটি সাধারণ বীমা করপোরেশেনের অনুমোদিত মূলধন এক হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকা করার প্রস্তাব করেছে।
কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, আব্দুস শহীদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, কাজী নাবিল আহমেদ, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, আহমেদ ফিরোজ কবির, রুমানা আলী এবং রানা মোহাম্মদ সোহেল অংশ নেন।

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সঙ্কটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
‘সঙ্কটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
সাইকেলে চড়ে জুমার নামাজে যাওয়ার পথে শিক্ষক নিহত
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
মন্ত্রণালয় থেকে ফোনের পর সেই এসিল্যান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
যুদ্ধ থামাতে মস্কো-কিয়েভ যাচ্ছেন ট্রাম্পের দুই দূত
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
পাতায়া নেমে বারে যাওয়ার আগে কেনাকাটা করলেন মার্কিন সেনারা
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ