পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নূর-ই আলম চৌধুরী সা. সম্পাদক এ বি তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০১৯, ১৮:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৯:০১

পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী, সাধারণ সম্পাদক এ বি তাজুল ইসলাম

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক হয়েছেন দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

বুধবার (৩ এপ্রিল) পার্লামেন্ট মেম্বারস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৫ সদস্য নিয়ে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন- সহসভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, ইকবালুর রহিম, সাগুফতা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামশুল হক চৌধুরী, মাহবুব আরা গিনি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, কাজী নাবিল আহমেদ ও কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার এনামুল হক। এছাড়া সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাসহ  কমিটিতে ২৫জন সদস্য রয়েছেন।

এই ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধান উপদেষ্টা স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

কমিটি আগামী পাঁচ বছর দায়িত্ব পালন করবে।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম