ড. শিরীন শারমিনের সঙ্গে কাতারের শুরা কাউন্সিলের স্পিকারের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৯, ১২:১৬আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১২:১৮

ড. শিরীন শারমিনের সঙ্গে কাতারের শুরা কাউন্সিলের স্পিকারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের শুরা কাউন্সিলের স্পিকার আহমাদ বিন জাইদ আল মাহমুদ। শুক্রবার (৫ এপ্রিল) কাতারের দোহায় ১৪০তম আইপিইউ অ্যাসেম্বলির মূল ভেন্যু শেরাটান কনভেনশন সেন্টারে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় তারা সংসদীয় গণতন্ত্র, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং দ্বি-পাক্ষিক সম্পর্কোন্নয়ন ও বাণিজ্যের প্রসার নিয়ে আলোচনা করেন।

বাংলাদেশের সঙ্গে কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ‘সংসদ সদস্যদের মধ্য পারস্পরিক সফর ও অভিজ্ঞতা বিনিময় ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় করবে।’

তিনি আরও বলেন, ‘এক সময়ের খাদ্য ঘাটতির দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে। নিজ দেশের চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রফতানির দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ।’  

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে সফলতা অর্জন করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে বিদ্যুৎ উৎপাদন ছিল সাড়ে ৩ হাজার মেগাওয়াট, এখন তা  ২০ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে।’ এসময় তিনি বিদ্যুৎ সেক্টরে কাতার সরকারকে বিনিয়োগ করার আহ্বান জানান।

স্পিকার বলেন, ‘বাংলাদেশে এখন বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। সারাদেশে সরকার ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন করেছে।’ তিনি এর একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং ওষুধ ও আইসিটি খাতে বিনিয়োগের জন্য কাতারের প্রতি আহবান জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান কাতারের শুরা কাউন্সিলের স্পিকার। তিনি  বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে  উন্নয়নের প্রশংসা করেন। বাণিজ্য প্রসারে কাতার বাংলাদেশে বিনিয়োগ করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমদ খান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ আহমদ। শনিবার (৬ এপ্রিল) জাতীয় সংসদের এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়েছে। 

/ইএইচএস/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম