মাদ্রাসাছাত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টাকারীদের বিচার হবে: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ২২:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ২২:১৯

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফেনীতে মাদ্রাসাছাত্রীকে যারা পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে তাদের বিচার করা হবে বলে স্বজনদের আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার (৭ এপ্রিল) রাত সায়ো ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত জাহানকে দেখতে যান তিনি। এ সময় ওই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন এবং স্বজনদের সঙ্গে কথা বলেন। হাসপাতাল ছাড়ার সময় সাংবাদিকদের তিনি বলেন, ‘ ওই শিক্ষার্থীরা অবস্থা আশঙ্কাজনক।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যথাযথ তদন্ত করে দোষীদের বিচার করা হবে।’
প্রসঙ্গত, গত ২৭ মার্চ সোনাগাজী সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীকে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ সিরাজ উদদৌলাহ এমন অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অধ্যক্ষকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। এরপর গত ৬ এপ্রিল পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র দেওয়ার আগ মুহূর্তে ওই মাদ্রাসাছাত্রীকে কৌশলে ছাদে ডেকে নিয়ে তার গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে কয়েকজন দুর্বৃত্ত। নৈশপ্রহরী ও মাদ্রাসার শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য পাঠানো হয়। ওই ছাত্রীর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

 

/এআইবি/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান