তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন দেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০১৯, ২০:১০আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২০:১২

তিন পার্বত্য জেলা পরিষদে নির্বাচন দেওয়ার সুপারিশ

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ ও আঞ্চলিক পরিষদের নির্বাচন অনুষ্ঠানে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি পার্বত্য এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুপারিশ করে।

সোমবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আইন অনুযায়ী, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান- এই তিন পার্বত্য জেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা পাঁচ বছর পর পর। কিন্তু এই পরিষদ গঠিত হওয়ার পর এখন পর্যন্ত মাত্র একবার নির্বাচন হয়েছে ১৯৮৯ সালে। নির্বাচন না হওয়ায় পরিষদ চলছে সরকারের মনোনীত দলীয় ব্যক্তিদের দিয়ে।

বৈঠকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তার আওতায় তিন পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাধ্যমে ২০১৮-২০১৯ অর্থবছরে ২৪০ কোটি টাকার ৮৮২টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তিন পার্বত্য জেলায় রাস্তা, সেতু, কালভার্ট, ফুট ব্রিজ, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণ, বিভিন্ন অবকাঠামো, পর্যটন শিল্পের বিকাশ, বিভিন্ন ভবন নির্মাণসহ পূর্ত কাজ, কৃষি কার্যক্রম সম্প্রসারণ, জলবায়ু, পানীয় জলের ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, ছাত্রাবাস নির্মাণ, আবাসিক বিদ্যালয় পরিচালনা, মৎস্য চাষের ব্যবস্থা, সেচ ড্রেন, ফলজ বাগান সম্প্রসারণ, খেলাধুলা ও সংস্কৃতির চর্চা ও বিকাশে এসব প্রকল্প নেওয়া হয়েছে।

কমিটির সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে অন্যদের মধ্যে কমিটির সদস্য পাবর্ত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, দীপংকর তালুকদার, এ বি এম ফজলে করিম চৌধুরী, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মীর মোস্তাক আহমেদ রবি ও বাসন্তী চাকমা বৈঠকে অংশ নেন।

/ইএইচএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম