আমরা শিক্ষার্থীদের কাছে থেকে অনেক কিছু শিখেছি: মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৯, ১৫:০৯আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২২:৪৯

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে মেয়র আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, ‘আমরা শিক্ষার্থীদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। তারা আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা সঠিক, কোনটা ভুল।’ 

মঙ্গলবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর আফতাবনগরে ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, “নিরাপদ সড়ক ও নিরাপদ শহর বিনির্মাণে শিক্ষার্থীরাই পারবে জনসচেতনতা তৈরি করতে। আমরা সবাই যদি বিশ্বাস করি ‘আমিই বাংলাদেশ’, তাহলে সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করবো।”

ডিএনসিসির বিভিন্ন কর্মসূচিতে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘আপনারা এগিয়ে আসলে আমাদের হাত আরও শক্তিশালী হবে।’ 

পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে মেয়র আতিকুল ইসলাম এ সময় মেয়র ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রধান সড়কে (প্রগতি সরণি) দ্রুততম সময়ে একটি ফুটওভারব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন। 

তিনি শিক্ষার্থীদের এই ফুটওভারব্রিজ ব্যবহার করতে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। 

 এ সময় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান, ট্রাস্টি বোর্ডের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ফরাস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।   

/এসএস/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের