নুসরাত হত্যায় জড়িত কেউ রেহাই পাবে না: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০১৯, ১৮:২০আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২৩:৩৯

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের কেউ রেহাই পাবে না। যারা এ ঘটনা ঘটিয়েছে, নির্দেশ দিয়েছে এবং সহায়তা করেছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আগুন দিয়ে মানুষ হত্যা বরদাশত করা হবে না।’
শুক্রবার বিকালে (১২ এপ্রিল) আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক চলছে।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘আগুন দিয়ে মানুষ হত্যা করা ঘৃণিত অপরাধ। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা এভাবে মানুষ হত্যা করেছিল। এরপর ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে বিএনপি-জামাত আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল। এখন ফেনীর ওই ছাত্রীকে গায়ে আগুন দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এদের কাউকে ছাড় দেওয়া হবে না।’

এ সময় প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

/এমএইচবি/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম