সবাই মিলে সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে হবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৯, ১৬:৪৪আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১৯:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

জঙ্গিবাদ নিয়ন্ত্রণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘সবাই মিলে সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে হবে। জঙ্গিবাদে যারা লিপ্ত তাদের ধর্ম নেই, দেশ নেই। হলি আর্টিজানের পর থেকে আমরা জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রাখছি। তারপরও বিভিন্ন সময় বিভিন্ন তথ্য পাই। এসবের পেছনে কারা সেটাও দেখা হচ্ছে। এটা আন্তর্জাতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।’

শুক্রবার (২৬ এপ্রিল) গণভবনে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা বলেন। প্রধানমন্ত্রী সাম্প্রতিক ব্রুনাই দারুসসালাম সফর নিয়ে এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে হত্যা-জঙ্গিবাদ লেগেই আছে। অগ্নিসন্ত্রাস, প্রকাশ্যে দিবালোকে গ্রেনেড, বোমা হামলা, প্রকাশ্যে গুলি। এগুলো অনেক আগে থেকেই আছে। অগ্নিসন্ত্রাস, নির্বাচন ঠেকানোর নামে ২০১৩, ২০১৪, ২০১৫ সালে এসব হয়েছে। নুসরাতকে আগুনে পুড়িয়ে মারা হলো, এটাও অগ্নিসন্ত্রাস।’

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারের অঙ্গীকার
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
রুশ হামলায় ধ্বংস ১ কোটি ৩০ লাখ বই, সংকটে ইউক্রেনের সাহিত্য
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
পাঁচ মাসে ৩ বার জ্বালানির মূল্য বৃদ্ধি সরকারের গণবিরোধী নীতির বহিঃপ্রকাশ: বাসদ
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া কত বাড়ছে
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
১১ দলের লংমার্চ নিয়ে মেট্রোপলিটন পুলিশের পেজে স্ট্যাটাস, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি