পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আসে না: হাসনাত 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৫ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:৩৬

পালিয়ে যাবো না বলে যে চলে যায়, আসি আসি বলেও সে আর আসে না বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, শেখ হাসিনার জন্য একবার বিমান পাঠাও, গাড়ি পাঠাও, একবার বর্ডার চেক করে। এগুলো নাটক। পালিয়ে যাবো না বলে যে চলে যায়, সে আসি আসি বলেও আর আসবে না। দেশে আসলে জনগণ তাকে ফাঁসির মঞ্চে এগিয়ে দেবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নৈরাজ্যের বিরুদ্ধে এনসিপির মোটরসাইকেল র‍্যালির আগে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা চাই শেখ হাসিনা ফেরত আসুক। ফেরত এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে। আওয়ামী ধর্মে উজ্জীবিত কিছু লোক আছে, উনাদের জন্য এসব নাটক করে।

তিনি প্রশ্ন রেখে বলেন, আসতে হলে বর্ডার চেক করতে হয়? মাদকের ডিলাররা বর্ডারের ফাঁক-ফোকর দিয়ে আসার জন্য রেকি করে। তাদের স্বভাবের মধ্যে স্মাগলিং আছে। দিন শেষে সে আসবে না। এলে আমরা তাকে ওয়েলকাম করি। এলে তার জন্য ফুল নিয়ে যাবো। বাংলাদেশের সব মানুষ যেয়ে তাকে ফাঁসির মঞ্চে আগায়ে দেবে।

মানিক মিয়া অ্যাভিনিউয় (আড়ং প্রান্ত) থেকে শুরু হয়ে আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০ হয়ে মিরপুর-১২ নম্বরে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

এতে আরও উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেল প্রমুখ।

/এমকে/আইএএম/
সম্পর্কিত
পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীতে এনসিপির মোটরবাইক শোভাযাত্রা
রাজধানীতে মঙ্গলবার মোটরসাইকেল শোভাযাত্রা করবে এনসিপি
সর্বশেষ খবর
পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
পদত্যাগের দুই ঘণ্টা পর সিদ্ধান্ত স্থগিত এনসিপি নেতা জাকারিয়ার
আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক
আমিরাতের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে ড.খলিলুর রহমানের বৈঠক
জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
জটিল পাসওয়ার্ডই নিরাপদ নয়, সুরক্ষা যাচাই করবেন যেভাবে
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর