দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় নিয়োগ পরীক্ষা নেওয়ার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৯, ২০:৩৬আপডেট : ০৯ মে ২০১৯, ২০:৪১

সংসদীয় কমিটির বৈঠক

দৃষ্টি প্রতিবন্ধীদের বিশেষ ব্যবস্থায় চাকরির নিয়োগ পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে কমিটি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে শ্রুতলেখক সরবরাহের পরিবর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ্ধতি অনুসরণ করে শ্রুতলেখক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, মো. শিবলী সাদিক, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ ক ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা  ও আরমা দত্ত বৈঠকে অংশ নেন।

দৃষ্টি প্রতিবন্ধীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য গত ৩১ মার্চ সরকারি কর্ম কমিশন (পিএসসি) শ্রুতলেখক-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, ৪০তম প্রিলিমিনারি পরীক্ষায় দৃষ্টিপ্রতিবন্ধী পরীক্ষার্থীদের প্রয়োজনীয় আবেদনের পরিপ্রেক্ষিতে কর্ম কমিশন শ্রুতলেখক সরবরাহ করবে। পিএসসির এই সিদ্ধান্তের প্রতিবাদে গত শুক্রবার অনুষ্ঠিত ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বর্জন করেন দৃষ্টিপ্রতিবন্ধী চাকরিপ্রার্থীরা। তাদের দাবি, পিএসসির পক্ষ থেকে শ্রুতলেখক দেওয়া হলে তাদের জন্য অসুবিধা হবে। তারা এসএসসি, এইচএসসি পরীক্ষায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের নীতিমালা এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শ্রুতলেখক-সংক্রান্ত নীতিমালা অনুযায়ী পরীক্ষা দিয়ে এসেছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই বিষয়টি আলোচনায় আসে। পাশাপাশি সমাজ সেবা অধিদফতরের অধীনে ৪৫টি পদে নিয়োগ নিয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে সভাপতি রাশেদ খান মেনন বলেন, সমাজ সেবা অধিদফতরে রিসোর্স টিচার পদে ৪৫ জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র প্রতিবন্ধীদের জন্য এই নিয়োগ করার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু, এই পদগুলোতে সবাইকে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। কমিটি ওই বিজ্ঞপ্তি বাতিল করে শুধু প্রতিবন্ধীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিতে বলেছে।

দৃষ্টি প্রতিবন্ধীদের ক্ষেত্রে পিএসসির পরীক্ষায় শ্রুতলেখক নিয়োগ বিষয়ে তিনি বলেন, দৃষ্টি প্রতিবন্ধীরা পিএসসির দেওয়া শ্রুতলেখকের সঙ্গে  স্বাচ্ছন্দ্যবোধ করেন না বলে জানিয়েছেন। এ কারণে সংসদীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে শ্রতলেখক নিয়োগ দেওয়ার সুপারিশ করেছে।

 

/ইএইচএস/ টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম