২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০১৯, ১৪:৩৪আপডেট : ১৩ মে ২০১৯, ১৬:০৫

কমলাপুর রেলস্টেশনে টিকিটের জন্য অপেক্ষা (ফাইল ফটো)

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২২ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে কর্তৃপক্ষ এবং চলবে ২৬ মে পর্যন্ত।

এছাড়া, যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রথমবারের মতো কমলাপুরের বাইরে পাঁচটি স্থানে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

সোমবার (১৩ মে) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন।

তিনি বলেন, ‘দুর্ভোগ কমাতে কমলাপুর ছাড়াও পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। কোনও যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না।’

সচিব বলেন, ‘সরকার রেলের ব্যাপক উন্নয়ন করছে। উন্নয়নের সুফল ও যাত্রীসেবা নিশ্চিত করতে যা যা করা দরকার, তাই করবো। আগামী ২২ মে থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হবে, চলবে ২৬ মে পর্যন্ত।’

তিনি আরও বলেন, ‘এবারই প্রথম পাঁচটি জায়গা থেকে ট্রেনের আগাম টিকিট দেওয়া হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর স্টেশন ছাড়াও তেজগাঁও, বনানী এবং ফুলবাড়িয়া থেকে এই টিকিট পাওয়া যাবে।’

এছাড়া, এ বছর ৫০ ভাগ টিকিট অ্যাপের মাধ্যমে বিক্রি হবে।

তিনি বলেন, ‘আমরা ঈদের সম্ভাব্য তারিখ ৫ জুন ধরেছি। এই হিসাবে আগামী ২২ মে পাওয়া যাবে ৩১ মে’র টিকিট, ২৩ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট, ২৪ মে পাওয়া যাবে ২ জুনের টিকিট, ২৫ মে পাওয়া যাবে ৩ জুনের টিকিট এবং ২৬ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।’

তিনি জানান, রেলের ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে। এদিন পাওয়া যাবে ৭ জুনের টিকিট। ৩০ মে বিক্রি হবে ৮ জুনের টিকিট। ৩১ মে বিক্রি হবে ৯ জুনের টিকিট। ১ জুন বিক্রি হবে ১০ জুনের টিকিট এবং ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট।

সচিব আরও জানান, এই ঈদে ছয়টি স্পেশাল ট্রেন ছাড়া হবে। এগুলো ২ থেকে ৪ জুন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়া হবে এবং ঈদের পরে ৬ থেকে ১২ জুন বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসবে।

/এসএস/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প
নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
এখনও কেন নতুন বিনিয়োগে ভয় পাচ্ছেন ব্যবসায়ীরা?
ফোল্ডেবল ফোনের বাজারে পাতলা নকশায় নতুন প্রতিদ্বন্দ্বী অনার ম্যাজিক ভি৬
ফোল্ডেবল ফোনের বাজারে পাতলা নকশায় নতুন প্রতিদ্বন্দ্বী অনার ম্যাজিক ভি৬
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী