রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০২৬, ০৯:১০ আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:১০

মাদারীপুরে জেলা বিএনপি নেতার বসতবাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৪ জুলাই) রাতে শহরের শান্তিনগর এলাকায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ১০টার দিকে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। বাড়ির লোকজন ভেতরের দরজা বন্ধ করে দিয়ে চিৎকার শুরু করেন।

স্থানীয়রা শব্দ শুনে এগিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতকারী। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সোহরাব হাওলাদারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে তিনি উপদেষ্টা ছিলেন। কমিটি গঠনকে কেন্দ্র করে বিক্ষুব্ধ একটি পক্ষ পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কারা এ হামলা চালিয়েছে তাদের ধরতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।  অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি