নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার বৈঠকে বসছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুলাই ২০২৬, ০৯:২৪আপডেট : ২৫ জুলাই ২০২৬, ০৯:২৮

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।

দেড় বছর আগে ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর থেকে ওভাল অফিসে নেতানিয়াহুর সঙ্গে এটি হবে তার সপ্তম বৈঠক। অন্য যেকোনও বিশ্ব নেতার চেয়ে নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে বেশি দেখা করেছেন। তবে বর্তমানে ওয়াশিংটনে ডেমোক্র্যাট, ট্রাম্পের ঘনিষ্ঠ মহল এবং মাগা সমর্থকদের কাছে নেতানিয়াহু অত্যন্ত অজনপ্রিয়।

ট্রাম্প ইরানে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করার কথা বিবেচনা করছেন। এটি সম্ভবত গত ২৮ ফেব্রুয়ারির অপারেশন এপিক ফিউরির মতো ইসরায়েলের সঙ্গে একটি যৌথ সামরিক অভিযান হতে পারে। নেতানিয়াহুর সঙ্গে এই বৈঠক ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ এবং দুই দেশের মধ্যে সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে আসছেন, এই তথ্য ইঙ্গিত দিতে পারে যে, এর আগে বড় কোনও হামলা ইরানে চালাবে না যুক্তরাষ্ট্র।

কিন্তু, ইরানের সঙ্গে পূর্ববর্তী উত্তেজনাগুলোর সময় সামরিক হামলার আগে বিভ্রান্তি ছড়ানোর অংশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উচ্চ-পর্যায়ের সফরের বিষয়ে বিবৃতি জারি করেছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার একটি সরকারি সফরে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন এবং সিনেটর লিন্ডসে গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দেবেন।

নেতানিয়াহু গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন কিন্তু সময়সূচি পাননি। এরপর তিনি বলেছিলেন যে প্রয়াত সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্য পিছিয়ে যাওয়ায় তিনি তার সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তা গত সপ্তাহে বলেছিলেন, নেতানিয়াহু বৈঠকটি জোর করে চেয়েছিলেন। বুধবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, দুই নেতার মধ্যে ওভাল অফিসে সম্ভাব্য বৈঠকের বিষয়ে আলোচনা চলছে, তবে তখনও কোনও বৈঠক চূড়ান্ত হয়নি।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, নেতানিয়াহু যদি গ্রাহামের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের জন্য শহরে থাকেন, তবে তিনি তার সঙ্গে দেখা করবেন।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
ট্রাম্পের নতুন শুল্ক কাঠামো: দেশের তৈরি পোশাক শিল্পে ধাক্কা নাকি সুযোগ?
ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প
সর্বশেষ খবর
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
মা-বাবা কেন সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিতে চান না?
মা-বাবা কেন সন্তানদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিতে চান না?
কেন কখনও চুল বাঁধেন না কুকুরেয়া? নেপথ্যে আবেগঘন সত্য
কেন কখনও চুল বাঁধেন না কুকুরেয়া? নেপথ্যে আবেগঘন সত্য
প্যাট্রিশিয়া লকউড পেলেন ‘গ্যাব হাডসন পুরস্কার’
প্যাট্রিশিয়া লকউড পেলেন ‘গ্যাব হাডসন পুরস্কার’
সর্বাধিক পঠিত
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
প্রেমিকার জন্য স্পেনের রাজকন্যাকে কি প্রত্যাখ্যান করেছেন গাভি
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সাবেক রাষ্ট্রপতি হিসেবে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী