শাহজালালে ঝড়ে ক্ষতিগ্রস্ত ইউএস-বাংলার বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০১৯, ২২:৩৯আপডেট : ১৮ মে ২০১৯, ০২:৪৬

রিজেন্টের-বিমান ঝড়ের কবলে পড়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ (এস ২- এজেসি)। এ কারণে ঢাকা থেকে গুয়ানজুগামী ফ্লাইট (বিএস-৩২৫) বাতিল করেছে ইউএস-বাংলা। শুক্রবার (১৭ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের মহাব্যবস্থাপক (জিম, মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর) মো. কামরুল ইসলাম।

এ প্রসঙ্গে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ের তীব্রতা ছিল বেশি। সন্ধ্যা ৭টা ২ মিনিটের দিকে ঢাকায় ৬৫ কিলোমিটার বেগে এবং ৭টা ৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৯৩ কিলোমিটার বেগে কালবৈশাখী বয়ে যায়।

এদিকে, ঝড়ের সময় র‌্যাম্পে থাকা একটি পেলেট  রিজেন্ট এয়ারওয়েজের একটি ড্যাশ-৮ বিমানের ওপর এসে পড়ে। তবে, এতে বিমানটি তেমন ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র।

ইউএসবাংলার-বিমান

বিমানবন্দর সুত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ঝড়ে অ্যাপ্রোন এলাকায় থাকা একটি প্লেট উড়ে গিয়ে ইউএস-বাংলার বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজের আঘাত হানে। এতে একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়।

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের জিএম মো. কামরুল ইসলাম বলেন, ‘উড়োজাহাজটি র‌্যাম্পে পার্কিং করা ছিল। কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি প্রকৌশল বিভাগ চেক করে দেখছে। গুয়াজুর ফ্লাইটটি বাতিল করা হয়েছে। সেই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে নিয়ে যাওয়া হবে।

/সিএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম