ঈদ উপলক্ষে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ১৪:২৪আপডেট : ২৭ মে ২০১৯, ২১:০১

আসাদুজ্জামান খান কামাল, ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আসন্ন ঈদ উপলক্ষে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে ব্লক রেইড দেওয়া হবে। ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে চেকপোস্ট বসানো হবে। এছাড়া, ঈদের সময় পেশাদার চালক ছাড়া অন্য কাউকে রাজধানীতে গাড়ি চালাতে দেওয়া হবে না।’

ঈদকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার (১৯ মে) নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জঙ্গি হামলার আশঙ্কা আছে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গোয়েন্দারা তৎপর রয়েছে। বুদ্ধ পূর্ণিমা সফলভাবে পালিত হয়েছে। আশা করছি ঈদও সুন্দরভাবে পালিত হবে। ঈদের সময় ঢাকায় বাড়তি নিরাপত্তাসহ টহল জোরদার করা হবে।’

তিনি বলেন, ‘শ্রমিকদের পাওনা বেতন বোনাস ঈদের আগে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে। যাতে এ নিয়ে কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’

পরিবহনের বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘লঞ্চ ও বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া, ঘরমুখো যাত্রীদের চলাচলের সুবিধার্থে বিশেষ রেলের পাশাপাশি, বিআরটিসি’র বিশেষ বাসও চলবে।’ 

/এসআই/এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের