ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানি করা হবে: অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৯, ১৭:১৭আপডেট : ১৯ মে ২০১৯, ১৮:৪৫

ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানি করা হবে: অর্থমন্ত্রী ভর্তুকি দিয়ে হলেও চাল রফতানি করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, ভবিষ্যতে চাল আমদানিও বন্ধ করা হবে।
রবিবার (১৯ মে) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে অর্থ মন্ত্রণালয়ের ইআরডি সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
মুস্তফা কামাল বলেন, ‘দেশের কৃষকদের বাঁচাতে চাল আমদানি বন্ধ করা হবে। আমাদের কৃষককে বাঁচাতে হবে। আমরা সরকার থেকে যেটা করতে পারি, সেটা হলো, আমরা আমদানি বন্ধ করতে পারি। সরকারিভাবে আমরা এই কাজটি করবো।’ উৎপাদন না হলেও কৃষি যন্ত্রপাতি কিনে রাখা হবে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা আগামীতে যে কাজটি করবো, উৎপাদন হোক আর না হোক, আমরা সয়লাভ করে দেবো কৃষি যন্ত্রপাতির জন্য। কৃষি যন্ত্রপাতি আমরা নিয়ে এসে রেখে দেবো। যখন লাগবে তখন ব্যবহার করবো।’
এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, ‘আমরা যে কৃষি যন্ত্রপাতিগুলো দিই, সেগুলো নিতেও চায় না। আমরা অনেক ভর্তুকি দিয়ে দিতে চাই। জোর করে দেওয়া লাগে। সবাইকে অবহিত করতে হবে, যদি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করেন, তাহলে উৎপাদন বাড়বে। ব্যয়ও কমে যাবে। এই ব্যয় কমানোর জন্যও আমাদের ব্যবস্থা নিতে হবে।’

/এসআই/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম