ছিনতাইয়ের চেষ্টা হওয়া বিমানের পাইলট-ক্রুদের সংবর্ধনা রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৯, ১৭:০৫আপডেট : ২৬ মে ২০১৯, ০০:৫৯





ছিনতাইয়ের চেষ্টা হওয়া উড়োজাহাজটি বিমান বাংলাদেশ এয়ালাইন্সের যে উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল, সেটির পাইলট ও কেবিন ক্রুদের সাহসিকতার জন্য রবিবার (২৬ মে) সংবর্ধনা দেওয়া হবে। এয়ারলাইন্সের পক্ষ থেকে এ সংবর্ধনার আয়োজন করা হচ্ছে।
এরআগে, উড়োজাহাজটির পাইলট ও ক্রুদের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৮ ফেব্রুয়ারি বিমানের তাদের গণভবনে ডেকে নিয়ে পুরো ঘটনার বিবরণ শোনেন তিনি। পাইলট-ক্রুদের ‘হিরো’ বলেও অভিহিত করেন প্রধানমন্ত্রী
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে দুবাইগামী বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা হয়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিমানের পক্ষ থেকে সেদিনের পাইলট ও ক্রুদের সংবর্ধনা দেওয়া হবে। এজন্য রবিবার সকালে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রসঙ্গত, ২৪ ফেব্রুয়ারি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই নিয়ে যাচ্ছিলেন পাইলট গোলাম শফী। ওই ফ্লাইটে পলাশ আহমেদ নামে এক যুবক খেলনা পিস্তল নিয়ে ক্রুদের জিম্মি করেন। পরে পাইলট উড়োজাহাজটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। যাত্রী ও কেবিন ক্রুরা বিমান থেকে বাইরে আসার পর চালানো কমান্ডো অভিযানে পলাশ মারা যান। ফার্স্ট অফিসার মুনতাসির মাহবুবসহ পাঁচ কেবিন ক্রু ওই ফ্লাইটে ছিলেন।

আরও পড়ুন: কমান্ডো অভিযানে ‘বিমান ছিনতাইকারী’ নিহত

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম