একদিন ‘ম্যানেজ’ হলেই ঈদের ছুটি ৯ দিন!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৯, ১৯:২৩আপডেট : ২৬ মে ২০১৯, ২০:১৭

৩১ মেসহ জুনের প্রথম সপ্তাহটা কাটছে ঈদের ছুটিতে

জুন মাসের ৩ তারিখ সোমবার। এই একদিনের ছুটি কোনভাবে ‘ম্যানেজ’ করতে পারলেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আসন্ন ঈদুল ফিতরে ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।
ক্যালেন্ডার অনুযায়ী, ৩১ মে শুক্রবার ও ১ জুন শনিবার সাপ্তাহিক ছুটি। জুন মাসের ২ তারিখ (রবিবার) শবে কদরের সরকারি ছুটি। এর পরেরদিন সোমবার সরকারি অফিস আদালত খোলা রয়েছে। ৪ জুন (মঙ্গলবার) থেকে শুরু হবে ঈদের ছুটি। ঈদ জুন মাসের ৫ তারিখ (বুধবার) হলে ছুটি থাকবে ৬ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত। আর ঈদ ৬ জুন হলে সেক্ষেত্রে ঈদের ছুটি ৭ জুন শুক্রবার পর্যন্ত। সেক্ষেত্রে ৮ জুন শনিবারও সাপ্তাহিক ছুটি।
এবার রমজান মাস ২৯ দিন হলে ঈদ হবে ৫ জুন বুধবার। রোজা ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৬ জুন বৃহস্পতিবার। ঈদ যেদিনই হোক ৪ জুন থেকে ছুটি শুরু হবে।
এ ক্ষেত্রেও ৩ জুন অফিস না করলে ৯ দিন ছুটি কাটানো যাবে।
জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাহী আদেশে ৩ জুন ছুটি ঘোষণা করা হবে কি না সে সিদ্ধান্তের বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

/এসআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম