খালিদ হোসেন ও সুবীর নন্দীর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০১৯, ১৬:০৩আপডেট : ২৭ মে ২০১৯, ১৮:২৭

(বাম দিক থেকে) শিল্পী খালিদ হোসেন ও সুবীর নন্দী

বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী খালিদ হোসেন ও সংগীত শিল্পী সুবীর নন্দীর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৭ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তার তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ শোক প্রস্তাব গৃহীত হয়।

পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ব্রিফিংয়ে এ বিষয়ে জানান সচিব মোহাম্মদ শফিউল আলম।

গত ২২ মে রাত ১০টা ২২ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী, সংগীত গুরু ও নজরুল গবেষক খালিদ হোসেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। সংগীতে অবদানের জন্য বরেণ্য এই শিল্পী বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন।

এর আগে, ৭ মে ভোর সাড়ে চারটার দিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে মারা যান সুবীর নন্দী। গত ১৪ এপ্রিল রাতে সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও কন্যা। রাত ১১টার দিকে তাকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। হাসপাতালটির জরুরি বিভাগে হার্ট অ্যাটাক করেন এই নন্দিত শিল্পী। প্রখ্যাত এই শিল্পী দীর্ঘদিন ধরে কিডনি ও হার্টের রোগে ভুগছিলেন। ৮ মে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

/এসআই/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম