এ বছর নয়, ২০২১ সালে চালু হবে মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৯, ১৫:১৪আপডেট : ২৯ মে ২০১৯, ২১:৪২

মেট্রোরেল এ বছর নয়, ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেল চালু হবে। মেট্রোরেলের উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত অংশ ২০১৯ সালের ডিসেম্বরে চালুর সিদ্ধান্ত থেকে সরে এসেছে কর্তৃপক্ষ। কারিগরি নানা জটিলতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ মে) মেট্রোরেল নির্মাণ প্রকল্পের আগারগাঁও সাইট অফিসে কাজের অগ্রগতি শীর্ষক এক সভায় ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট (এমআরটি) কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএ সিদ্দিক এসব তথ্য জানান। এ সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘২০১৯ সালে মেট্রোরেল চালু হচ্ছে না। ২০২১ সালে পুরো প্রকল্প একসঙ্গে চালু হবে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২১ সালের ১৬ ডিসেম্বর মেট্রোরেলের সম্পূর্ণ অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।’

এমএ সিদ্দিক জানান, উত্তরা তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ২০.১০ কিলোমিটার পথে ১৬টি স্টেশন বিশিষ্ট এমআরটি লাইন-৬-এর কাজ চলছে। এরই মধ্যে ২৯ মে পর্যন্ত এ লাইনের পুরো কাজের অগ্রগতি ২৪.৬৯ শতাংশ। উত্তরা থেকে আগারগাঁও অংশের ৪০.৫৮ শতাংশ কাজ শেষ হয়েছে। এরই মধ্যে প্রায় ৫ কিলোমিটার ভায়াডাক্ট বা সংযোগ সেতু দৃশ্যমান হয়েছে।

তিনি আরও জানান, রেলকোচ ও ডিগো ইকুইপমেন্টের চূড়ান্ত ও বিস্তারিত নকশার কাজ শেষ হয়েছে। জাপানে গত ১৬ ফেব্রুয়ারি বগি নির্মাণ ও ১৬ মার্চ যাত্রীবাহী কোচ নির্মাণকাজ শুরু হয়েছে। ২০২০ সালের ১৫ জুন প্রথম মেট্রো ট্রেন সেট বাংলাদেশে পৌঁছানোর কথা। মেট্রো ট্রেন বাংলাদেশে পৌঁছানোর পর সমন্বিত পরীক্ষা ও পরীক্ষামূলক চলাচল শুরু হবে। এ কাজের বাস্তব অগ্রগতি হয়েছে ১৩.২৫ শতাংশ। 

/এসএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
ধর্ষণ-হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, একজন গ্রেফতার
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
‘বাঙালি মাছ-মাংস খাবেই’, বাঘেশ্বর বাবাকে রাজ্য বিজেপির জবাব
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ