রাজনীতিতে আচরণগত পরিবর্তন দরকার: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৯, ১৪:৩৫আপডেট : ০৩ জুন ২০১৯, ১৯:১৫

 ওবায়দুল কাদের (ফাইল ফটো) রাজনীতিতে আচরণগত পরিবর্তন দরকার বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘‘লাগামহীন বক্তব্য এবং ‘শব্দবোমা’ রাজনৈতিক বিদ্বেষ সৃষ্টি করে, যা পারস্পরিক সম্পর্ককে দূরে ঠেলে দেয়। গরম কথা, বক্তব্য নিজেদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায়। এগুলো সহনীয় পর্যায়ে থাকলে রাজনৈতিক সৌহার্দ্য বাড়বে।’

সোমবার (৩ জুন) সচিবালয়ের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, ‘আমি আওয়ামী লীগ করি বলে বিএনপির কোনও নেতার জানাজায় যেতে পারবো না, এটি ঠিক নয়। যদিও এই কালচার অনেকটা ‍ঘুচে এসেছে। আমি অসুস্থ হওয়ার পর বিএনপির অনেক নেতা আমাকে হাসপাতালে দেখতে গেছেন।’

বিএনপি নেতারা চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়েছেন ঈদের আগেই। এ ব্যাপারের ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে বন্দি করেছেন আদালত। মুক্তি দেওয়ার বিষয়টিও আদালতের। এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি বড় রাজনৈতিক দল। খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী। উনি এখন বন্দি। উনার মুক্তির বিষয়ে বিএনপির পক্ষ থেকে আন্দোলন কর্মসূচি দেওয়া তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এতদিনেও তারা কি এমন কোনও কর্মসূচি দিতে পেরেছে, যা সরকার বা আদালতের ওপর চাপ সৃষ্টি করতে পারে?’
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির গঠনতন্ত্র থেকে সাত ধারা বাদ দেওয়া ঠিক হয়নি, অনৈতিক কাজ হয়েছে, যা জনগণের আস্থা অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে।

/এসআই/এআর/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম