সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপি’র নির্দেশনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১০ জুন ২০১৯, ০৮:৫০ আপডেট : ১০ জুন ২০১৯, ১১:২৬

ডিএমপি

আগামীকাল মঙ্গলবার (১১ জুন) থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশন। এ উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশেপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে রবিবার (৯ জুন) ডিএমপি নির্দেশনা দিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এটি জারি করা হয়। সংসদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার (১০ জুন) রাত ১২টা থেকে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
এতে জানানো হয়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নং সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া অ্যাভিনিউ’র পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতায় থাকবে। খবর বাসস।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
গণমাধ্যমের ওপর আধিপত্য বিস্তারের কোনও ইচ্ছা সরকারের নেই: তথ্য উপদেষ্টা
বিশ্বের সেরা হোটেল রোজউড হংকং, কী আছে এই বিলাসবহুল ঠিকানায়?
বিশ্বের সেরা হোটেল রোজউড হংকং, কী আছে এই বিলাসবহুল ঠিকানায়?
শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান করবে না: এ্যানি
শুধু নিজের জন্য চিন্তা করলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সম্মান করবে না: এ্যানি
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
শাকিব-দেবের পর এবার ইধিকার নায়ক কে?
সর্বাধিক পঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৭ দিনের ছুটি 
সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
কক্সবাজার বিমানবন্দর সমুদ্রের বুকে ঝিনুক আকৃতির টার্মিনাল, অক্টোবরেই আন্তর্জাতিক ঘোষণা
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
গানে গানে জাফর ইকবাল-ববিতার প্রেম
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়
পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা, শাখা থাকবে যেসব এলাকায়