সংসদ সদস্য বেলালের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ১৯:৩২আপডেট : ১২ জুন ২০১৯, ১৯:৪২

ওয়ারেসাত হোসেন বেলাল স্থানীয় নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের প্রমাণ পাওয়ায় নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলালের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ জুন) উপজেলা নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রথম ধাপে গত ১০ মার্চ নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। ওই নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদ সদস্য বেলালকে ভোটের সময় ‘এলাকা ছাড়া’র নোটিশ দেয় ইসি। শেষ মুহূর্তে ওই উপজেলার ভোট বন্ধ করে দেওয়া হয়। পরে ইসি কেন্দ্রীয়ভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেয়। ওই তদন্তের প্রতিবেদন পেয়ে মামলার নির্দেশ দিলো ইসি।
ইসি কর্মকর্তারা জানান, পূর্বধলার ভোট স্থগিতের বিষয়ে ইসির একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। সরকার দলীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বেলাল ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে প্রভাব বিস্তার ও এলাকায় অবস্থান করে আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে।
ইসির নির্বাচন শাখার একজন কর্মকর্তা জানান, তদন্তে প্রাথমিকভাবে নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্যের আচরণবিধি লঙ্ঘনের বিষয়টি প্রমাণিত হয়েছে। এজন্য মামলা করতে রিটার্নিং অফিসারকে নির্দেশ দেওয়া হয়েছে।
জানতে চাইলে সদ্য যোগ দেওয়া ইসি সচিব মো. আলমগীর বলেন, ‘এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। সামনে ভোটও রয়েছে। আমি যোগদানের আগেই এই সিদ্ধান্ত কমিশনে হয়েছে বলে শুনেছি। এখন পুরো প্রক্রিয়া শেষে কমিশনের নির্দেশনা মতো ইসি সচিবালয় থেকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’

/ইএইচএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম