মুজিব বর্ষে প্রতিমাসের ১৭ তারিখে বিমানে বিশেষ ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০১৯, ২০:৫১আপডেট : ১২ জুন ২০১৯, ২০:৫৫

বিমান (ফাইল ছবি)

মুজিব বর্ষ উপলক্ষে প্রতিমাসের ১৭ তারিখ বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে বিশেষ ছাড় দেওয়া হবে। মুজিব বর্ষ শুরুর পর থেকে পুরো সময়টাতে এই ছাড় কার্যকর থাকবে। বুধবার (১২ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মো. আসলামুল হক, কাজী ফিরোজ রশীদ, আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময় এবং সৈয়দা রুবিনা আক্তার অংশ নেন।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিব বর্ষ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দফতর বিশেষ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠকে কমিটি মুজিব বর্ষ পালন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন, ট্যুরিজম বোর্ড এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করার সুপারিশ করেছে বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বৈঠকে মিশরীয় বিমান ভাড়ার বিষয়ে অনিয়ম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখতে কমিটির সভাপতি মো. আসলামুল হককে আহ্বায়ক করে ৫ সদস্যের সাব-কমিটি গঠন করা হয়। সাব-কমিটির অন্য সদস্যরা হলেন– আশেক উল্লাহ রফিক, আনোয়ার হোসেন খান, শেখ তন্ময় এবং সৈয়দা রুবিনা আক্তার। কক্সবাজার, কুয়াকাটা এবং সুন্দরবনে বিদেশি পর্যটক টানতে এক্সক্লুসিভ জোন তৈরিরও সুপারিশ করে কমিটি।

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম