মানুষ যেন আপনাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ না ভাবে, মান্নাকে হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ১৫:৪৬আপডেট : ১৬ জুন ২০১৯, ১৬:১১

হাসান মাহমুদ (ফাইল ছবি) নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে উদ্দেশ করে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, মানুষ যেন আপনাকে ফোর ‍টুয়েন্টি রাজনীতিবিদ না ভাবে। মাহমুদুর রহমান মান্না নতুন (২০১৯-২০) অর্থবছরের বাজেটকে ফোর টুয়েন্টি বাজেট হিসেবে মন্তব্য করার পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা বলেন। রবিবার (১৬ জুন) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ মাহমুদুর রহমান মান্নাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ যেন না ভাবে, কারণ কারও সমালোচনা করতে হলেও তার মধ্যে ভদ্রতা, সভ্যতা ও শিষ্টাচার থাকা প্রয়োজন। আমি ভেবে পাই না, উনি তো ছাত্ররাজনীতিও করেছেন। উনি কীভাবে এমন ভাষায় সমালোচনা করেন। সমালোচনা করার অধিকার সবার আছে, শেখ হাসিনা সরকার সমালোচনা গ্রহণও করে।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে অনুরোধ করবো, নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখুন। সরকার উচ্ছেদের আগে এই কাজটি খুব জরুরি।’  

আরও পড়ুন...
বিএনপি ও সিপিডি বাজেটের তিনটি সমালোচনা করে: তথ্যমন্ত্রী

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম