বিএনপি ও সিপিডি বাজেটের তিনটি সমালোচনা করে: তথ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৯, ১৫:৩৭আপডেট : ১৬ জুন ২০১৯, ১৬:২০

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ (ফাইল ছবি) তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি ও সিপিডি প্রতিবছর বাজেট নিয়ে একই ধরনের সমালোচনা করে। তারা মূলত তিনটি সমালোচনা করে থাকে। তা হলো—এ বাজেট উচ্চাভিলাষী, এ বাজেট বাস্তবায়নযোগ্য নয় এবং এ বাজেট গরিব মানুষের কোনও কল্যাণে আসবে না।’

রবিবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের দরিদ্র মানুষের সংখ্যা ৪০ শতাংশ থেকে নেমে ২০ শতাংশ হয়েছে। মাথাপিছু আয় এক হাজার ৬০০ ডলার থেকে বেড়ে দুই হাজার ডলারে দাঁড়িয়েছে। অর্থনীতির এ সূচকগুলো কি কল্যাণের চিত্র বহন করে না?’

বাজেট বাস্তবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, ‘শেখ হাসিনা সরকারের আমলে বাজেট বাস্তবায়নের হার ৯৫ শতাংশ। উন্নয়ন বাজেট বাস্তবায়নের হার ৯০ শতাংশ। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বাজেট বাস্তবায়ন ও কল্যাণ না হলে এই অর্জনগুলো এলো কীভাবে? আমরা ক্ষমতায় আসার সময় ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। এখন বাংলাদেশে খাদ্য উদ্বৃত্ত থাকে। ১৫ থেকে ২০ লাখ টন চাল রফতানির পরিকল্পনা রয়েছে সরকারের। স্বপ্নহীন মানুষ যেমন বেশি দূর আগায় না, স্বপ্নবিহীন রাষ্ট্রও তেমন বেশি দূর যেতে পারে না। শেখ হাসিনা উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। একদিন এই স্বপ্ন বাস্তবায়ন হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি ও সিপিডির গবেষণা সমালোচনা করার জন্য। বিশ্বব্যাংক যেখানে বলছে, বাংলাদেশ ও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে, সেখানে সিপিডি কোনও কল্যাণই দেখে না। সিপডি কি বিশ্বব্যাংকের চেয়েও বড় গবেষণা প্রতিষ্ঠান হয়ে গেলো?’

তথ্যমন্ত্রীর দৃষ্টিতে এ বাজেট কেমন জানতে চাইলে তিনি বলেন, ‘এ বাজেট অত্যন্ত চমৎকার। আওয়ামী লীগ সরকারের আমলে জিডিপির আকার বেড়েছে চার গুণ। বাজেটের আকার বেড়েছে আট গুণ। সেখানে করদাতার সংখ্যা সেভাবে বাড়েনি। কাজেই এ বাজেটে করদাতার সংখ্যা এক কোটিতে উন্নীত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা যুগান্তকারী। এ বাজেট শিল্পবান্ধব ও ব্যবসাবান্ধব।’ 

আরও পড়ুন..
মানুষ যেন আপনাকে ফোর টুয়েন্টি রাজনীতিবিদ না ভাবে, মান্নাকে হাছান মাহমুদ

/এসআই/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী