মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চাইলেন পরিকল্পনামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০১৯, ২১:০০আপডেট : ১৯ জুন ২০১৯, ২১:০৩





পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ‘আমি যে কয়েকটা দিন আছি, দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন। কাজের গতিটা বাড়াবার চেষ্টা করুন।’
নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বুধবার (১৯ জুন) এ আহ্বান জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘স্ট্রাকচার অব দ্য ফিজিবিলিটি স্টাডি ফর ডেভেলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক কর্মশালায় মন্ত্রী তাকে সহযোগিতার আহ্বান জানান।
ডিজিটাল ডাটাবেজ সিস্টেম ও আর্কাইভ প্রতিষ্ঠানের মাধ্যমে এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগের সক্ষমতা বৃদ্ধিকরণ (প্রথম সংশোধিত) প্রকল্পের পক্ষ থেকে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন (আইএমইডি) বিভাগের সচিব আবুল মনসুর মো. ফয়জুল্লাহসহ পরিকল্পনা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন পরামর্শ দিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, “আপনার কাছে কোনও কাগজ এলে অথবা আমার কাছে কোনও কাগজ এলে তা যেন তাড়াতাড়ি আমরা ছেড়ে দিই। কাগজের প্রস্তাব বা বক্তব্যের সঙ্গে দ্বিমত করার বা না বলার অধিকার অবশ্যই আপনার আছে। কিন্তু ‘হ্যাঁ’ বলবো, আবার ‘না’ও বলবো না, কাগজটা ধরে নিয়ে বসে থাকবো, এটা গ্রহণযোগ্য নয়। আপনি যে মতই পোষণ করুন, তার নোট দিয়ে ছেড়ে দিন।” কাগজটা নিয়ে বসে থাকা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
পরিকল্পনামন্ত্রী প্রকল্প বাস্তবায়নে গতি বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। বলেন, ‘আপনারা দয়া করে ভালো করে কাজ করুন। আমি কোনও জেদ করবো না। আপনারা যে ধাঁচে কাজ করছেন, সেটাই করুন। বহুদিন ধরে এটা চলে আসছে।’ এখানে হাত দিয়ে আঙুল পোড়াতে চাই না বলেও মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী।
এম এ মান্নান আরও বলেন, ‘আমরা সবাই বেতনভুক্ত কর্মচারী। প্রায়ই দেখা যায়, ফিজিবিলিটি স্টাডি ছাড়াই প্রকল্প চলে আসে। ফিজিবিলিটি স্টাডির জন্য প্রো-ফরম স্ট্রাকচার বিদ্যমান যেটা আছে, সেটাই সংস্কার করবেন কিংবা নতুন করে একটা বানাবেন।’

/এসআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম