বিকেএসপি আইনের খসড়ায় মন্ত্রিপরিষদের অনুমোদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৯, ১৬:৪১আপডেট : ২৪ জুন ২০১৯, ১৭:৩১

মন্ত্রিপরিষদের বৈঠক (ছবি: ফোকাস বাংলা) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-২০১৯ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। আজ সোমবার (২৪ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে এই খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।

সচিব জানান, ১৯৮৩ সালের সামরিক সরকারের অধ্যাদেশটি সংশোধন করে এই আইন করা হলো। উচ্চ আদালতের নির্দেশনা আছে, সামরিক সরকারের আমলে করা অর্ডিন্যান্সগুলো আইনে পরিণত করতে হবে। এরই অংশ হিসেবে এই খসড়ায় অনুমোদন দেওয়া হলো।

তিনি আরও জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রীর নেতৃত্বে ২০ সদস্যের বোর্ডের নিয়ন্ত্রণে বিকেএসপি পরিচালিত হবে। এই বোর্ড বা পরিচালনা পর্ষদ বছরে অন্তত দুইবার বৈঠক করবে। এক তৃতীয়াংশ সদস্যের উপস্থিতিতে কোরাম হবে। পর্ষদের মেয়াদ হবে তিন বছর।

উল্লেখ্য এর আগে গত মার্চে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) আইন-২০১৯ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিপরিষদ। আজ সোমবার (২৪ জুন) চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো।

আরও পড়ুন- বিকেএসপি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন

/এসআই/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম